আজ ৮ জেলায় বি এন পি র সমাবেশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ AM

আজ ৮ জেলায় বি এন পি র সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১০:১৬:৩৯ AM

আজ ৮ জেলায় বি এন পি র সমাবেশ

প্রতীকী ছবি


চার দফা দাবিতে জনদাবির ব্যানারে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের ৮ জেলায় সমাবেশ করবে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরইমধ্যে প্রস্তুত রয়েছে সমাবেশস্থল, অংশ নিবেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে, আজ কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, নওগাঁয় মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে আব্দুস সালামের অংশ নেবার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় দেশের ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব