গঠন হচ্ছে বৈষম্য*বিরোধীদের নতুন ছা ত্র সং গ ঠ ন, আত্মপ্রকাশ আজ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ AM

গঠন হচ্ছে বৈষম্য*বিরোধীদের নতুন ছা ত্র সং গ ঠ ন, আত্মপ্রকাশ আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৫ ১০:১৮:৩৭ AM

গঠন হচ্ছে বৈষম্য*বিরোধীদের নতুন ছা ত্র সং গ ঠ ন, আত্মপ্রকাশ আজ

ছবি : সংগৃহীত


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে একটি নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই সংগঠনটি।

নতুন এই ছাত্রসংগঠনের সাংগঠনিক কাঠামো সম্পর্কে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক গণমাধ্যমে জানান, “আমরা যে নতুন ছাত্রসংগঠন নিয়ে আসছি তাতে প্রাথমিকভাবে আমরা আহ্বায়ক কমিটি গঠন করতে যাচ্ছি। এক্ষেত্রে সর্বোচ্চ পদের ক্রম হবে আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং সংগঠক। এক্ষেত্রে আহ্বায়কের সঙ্গে যুগ্ম আহ্বায়ক প্যানেল এবং সদস্যসচিবের সঙ্গে যুগ্ম সদস্যসচিব প্যানেল থাকবে।”

নতুন সংগঠনটির নেতৃত্বের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, নতুন ছাত্রসংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব পদে থাকবেন আব্দুল কাদের। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেই নতুন সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব