অজু নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করলে বি এ ন পি নে তা বুলু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৫ AM

অজু নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করলে বি এ ন পি নে তা বুলু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৫ ১০:১১:২৯ AM

অজু নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করলে বি এ ন পি নে তা বুলু

ছবি : সংগৃহীত


তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করতে হবে- এমন বক্তব্যের জন্য দেশবাসীর কাছে মাফ চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ‘বিএনপি মিডিয়া সেল’ নামের ফেরিফায়েড পেজ থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে উল্লিখিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন দলটির সিনিয়র এ নেতা। 

ওই বিবৃতি বলা হয়, ‘গতকাল কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘অজ্ঞানতাবশত উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব