প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ AM

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০৩:২১:৩৫ AM

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

ফাইল ছবি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। 

কর্মসূচির মধ্যে রয়েছে, ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ জোহর শাহজালাল (রহ:) দরগাহ মসজিদের নিচ তলায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ । নগরীর মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা।

২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্বিনব্রীজ সংলগ্ন ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের (সারদা হল) হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীকে অংশগ্রহণ এবং ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি গ্রহণের আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

SH



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী