‘চুয়াত্তরের দুর্ভিক্ষের জন্য আমেরিকা দায়ী’
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০০ AM

‘চুয়াত্তরের দুর্ভিক্ষের জন্য আমেরিকা দায়ী’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ১০:৫৬:৫১ AM

‘চুয়াত্তরের দুর্ভিক্ষের জন্য আমেরিকা দায়ী’

ছবি: সংগৃহীত


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১৯৭৪ সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের কাছে চাল-গম কেনা হলেও সময়ে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মন্ত্রী বলেন, ‘দেশে ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সে জন্য আমেরিকা দায়ী। কারণ বঙ্গবন্ধু নগদ টাকা পরিশোধ করে আমেরিকার কাছ থেকে চাল ও গম কিনেছিলেন। কিন্তু সেই চাল-গম মাঝপথে উধাও হয়ে গিয়েছিল। সময়মতো এসে পৌঁছায়নি। পয়সা দিয়ে চাল-গম কিনলাম কিন্তু পেলাম না। ফলে ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। এ দুর্ভিক্ষের জন্য তারা দায়ী।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধকে বানচাল করার আপ্রাণ চেষ্টা করেছে। এই ধারাবাহিকতায় তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এখন বিদেশ আমাদের প্রভু না। দেশের জনগণই আমাদের শক্তি। এই সংবিধান যারা মানে না, যারা বাংলাদেশ মানেনি তারা আমাদের আশপাশেই আছে। আমাদের স্বাধীনতার পতাকা খামচে ধরতে চায়। দেশকে যারা অকার্যকর করতে চায় তাদের প্রতিহত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়েজউদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, ‘শহীদ ময়েজউদ্দিনের আত্ম-জীবনী আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হওয়া উচিত। দেশের জন্য পরিকল্পিত জনসংখ্যা প্রয়োজন, সেটা তিনি ওই সময় অনুভব করে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমাজে ভূমিকা রেখেছেন। দারিদ্র্য বিমোচনেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে