সংবাদ সম্মেলন ডেকে প দ ত্যা গ করলেন আ.লীগ নেতা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ AM

সংবাদ সম্মেলন ডেকে প দ ত্যা গ করলেন আ.লীগ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৫ ০৫:৫৮:১৫ AM

সংবাদ সম্মেলন ডেকে প দ ত্যা গ করলেন আ.লীগ নেতা

ছবি : সংগৃহীত


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক দল থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ছিদ্দিকুর রহমান জানান, ২০১৭ সালে তিনি উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদে যোগ দেন। এরপর মাদরাসার উন্নয়নের জন্য ২০১৯ সালে আওয়ামী লীগের কাঁঠালিয়া উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেন। তবে বর্তমানে তিনি ছারছিনা হুজুরের মতাদর্শে বিশ্বাসী এবং সেখানকার বর্তমান পীর সাহেব ও তাদের সংগঠন জমিয়াতে হিজবুল্লাহর গঠনতন্ত্র অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকা যাবে না। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, দলে থাকা অবস্থায় আমি কোনো অন্যায় কাজ করিনি, ব্যক্তিস্বার্থেও কোনো কাজ করিনি। আমি আজ স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হব না। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব