ছাত্র আন্দোলনের স ম ন্ব য় ক সানি গ্রে প্তা র
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ AM

ছাত্র আন্দোলনের স ম ন্ব য় ক সানি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১০:২৬:০১ AM

 ছাত্র আন্দোলনের স ম ন্ব য় ক সানি গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


পিরোজপুরের নির্মাণাধীন মডেল মসজিদের ঠিকাদারের কাছ থেকে চাঁদাবাজি ও ঠিকাদারের অফিস ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে পিরোজপুর শহর থেকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে পিরোজপুর শহরের পৌরসভার পেছনে নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ঠিকাদারের অফিস ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়। মামলা করেন নির্মাণাধীন মসজিদটির সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম। মামলায় এজহারভুক্ত তিনজনের নামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।

সানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

জৈন্তাবার্তা / সুলতানা