সিসিইউতে থেকে কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৬ AM

সিসিইউতে থেকে কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ০১:০২:৪৯ AM

সিসিইউতে থেকে কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

ছবি: সংগৃহীত


হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সিসিইউতে থেকে কেবিনে নেওয়া হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) রাত ৭টা ৫৫ মিনিটে তাকে সিসিইউতে থেকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হলে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ৭টা ৫৫ মিনিটে আবার কেবিনে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, আসলে সিসিইউতে ম্যাডাম থাকতে চান না। কারণ ওখানে তার ব্যক্তিগত স্টাফরা কেউ যেতে পারেন না। ফলে, তিনি কারো সঙ্গে কথাও বলতে পারে না। যে কারণে সিসিইউতে নেওয়া হলেও তিনি কেবিনে আসার জন্য অস্থির হয়ে যান।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা খারাপ হলে বিকালের দিকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এখন আবার কেবিনে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। 

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি ও তিনি লিভার সিরোসিসে আক্রান্ত।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে