ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এ উন্নয়ন কর্মসূচির সফলতার জন্যই সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন বাংলার মানুষের ভালোবাসা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মানুষের কল্যাণেই কাজ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পীরগঞ্জের ৯৫০টি মসজিদ, ২০০০ মাদ্রাসা ও এতিমখানায় সরকারি অনুদান প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে অনুদান প্রদানের ক্ষেত্রে এসব ধর্মীয় প্রতিষ্ঠান প্রাধান্য পাবে।
স্পিকার বলেন, ইসলাম শান্তির ধর্ম, এতে সকলের জন্য সুন্দর জীবনযাপনের বিধান রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সমাজে শুভ পরিবর্তনের সূচনা করতে পারে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোনো বিদেশি ফান্ড থেকে নয় বরং সরকারের রাজস্ব খাত থেকেই অসহায়-গরীব-দুঃখী ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ভাতা ও অর্থ সাহায্য প্রদান করা হচ্ছে। দেশের নয় লক্ষ ভূমিহীনকে একটি করে ঘর করে দেওয়া হচ্ছে এবং তা পীরগঞ্জেও দেওয়া হয়েছে, যা সরকারের সফলতার উদাহরণ। এরপর তিনি জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে পীরগঞ্জ উপজেলার ৭ টি সেচ্ছাসেবক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেন।
এম সি




