চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ PM

চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৩ ০১:০৯:৫৮ AM

চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি

ফাইল ছবি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে যে সংকট সেটি হলো আস্থার সংকট। প্রতিদিন গণমাধ্যমে বিভিন্ন সংকট নিয়ে কথা বলা হচ্ছে। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই। 

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে দ্বাদশ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সিইসি বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের চাপ আমাদের ওপর এসে পড়েছে। বলা হচ্ছে ইসির উপর আস্থা নেই, সরকারের উপর আস্থা নেই। আগামীতে যে নির্বাচন করবো তাতে যেন আস্থার সংকট তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা আগামীতে যে নির্বাচন করতে যাচ্ছি এই নির্বাচনের বিশেষ দিক হচ্ছে অভিযোগের মাত্রা অতিরিক্ত। নির্বাচন নিয়ে সমালোচনা- বিতর্ক থাকতে পারে। অতীতে, এমনকি ব্রিটিশ আমলেও নির্বাচন নিয়ে হয়েছে।


SH



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে