সিলেটের রাজনীতিতে হঠাৎ আলোচনায় শমসের মবিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০ AM

সিলেটের রাজনীতিতে হঠাৎ আলোচনায় শমসের মবিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ০১:৫৩:১৯ AM

সিলেটের রাজনীতিতে হঠাৎ আলোচনায় শমসের মবিন

শমসের মবিন চৌধুরী। ফাইল ছবি


গত নির্বাচনের আগে বিএনপি ছেড়ে বিকল্প ধারায় যোগ দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন শমসের মবিন চৌধুরী। সিলেট-৬ আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন বলেও গুঞ্জন ছিলো সেবার।

তবে শেষ পর্যন্ত আর প্রার্থী হননি শমসের। নির্বাচন শেষে আবার আড়ালে চলে যান তিনি। এবার যখন আরেকটি জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে তখন ফের আলোচনায় শমসের মবিন।


বিএনপির সাবেক এই নেতা সম্প্রতি তৃণমূল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এরপর থেকে সিলেটে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে আসন্ন সংসদ নির্বাচনে তিনি কোন আসনে প্রার্থী হচ্ছেন– তা নিয়েই কথা হচ্ছে বেশি। 

শমসের মবিন নিজেও এখন পর্যন্ত বিষয়টি খোলাসা করেননি; বলেছেন, ‘সময়ই সব বলে দেবে।’

গত দুটি সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশনভুক্ত এলাকা ও সদর উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল শমসের মবিন চৌধুরীর। শেষ পর্যন্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীরকে এখানে বিএনপির প্রার্থী করা হয়। এ নিয়ে স্থানীয় বিএনপিতে দেখা দেয় মতবিরোধ। হতাশ হয়ে পড়েন শমসের মবিন চৌধুরীর অনুসারীরা। এবার সেই সংকট নেই। তাই শমসের মবিন এবার সিলেট-১ আসনে প্রার্থী হচ্ছেন বলে মনে করছেন অনেকে। সিলেটের অনেক রাজনীতিক মনে করছেন, তৃণমূল বিএনপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দিতে পারে। সে ক্ষেত্রে জোটের শরিক হিসেবে শমসের মবিনকে সিলেট-১ আসনে প্রার্থী করা হতে পারে।

গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলে যোগ দিয়েই তৃণমূল বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পান শমসের মবিন চৌধুরী। তিনি একজন মুক্তিযোদ্ধা। বিএনপির আমলে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতও ছিলেন। সামরিক কর্মকর্তা থেকে আমলা ও পরে রাজনীতিবিদ হয়ে ওঠা শমসের মবিন ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হন। ২০১৫ সালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালের অক্টোবরে যোগ দেন বিকল্পধারায়। সেখান থেকে গেলেন তৃণমূল বিএনপিতে।

শমসের মবিনের ঘনিষ্ঠ এক আইনজীবী জানান, সিলেটে তৃণমূল বিএনপির কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। শমসের মবিন কয়েক দিনের মধ্যে ঢাকা থেকে সিলেটে ফিরবেন। তখন কমিটি গঠনের বিষয়ে বৈঠক হবে। 

নাম প্রকাশ না করার শর্তে সিলেট নগর আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘শমসের মবিন চৌধুরী আমাদের গর্ব। বিগত নির্বাচনে বিএনপির হয়ে সিলেট-১ আসনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু সেটি হয়নি। এবার হয়তো তাঁর ইচ্ছা পূরণ হবে।’ 

এ ব্যাপারে শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমার রাজনৈতিক লক্ষ্য পরিবর্তন হয়নি। তৃণমূল বিএনপি একটি স্বাধীন রাজনৈতিক দল। জনগণের দল। জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।’ 

তিনি আরও বলেন, ‘রাজনীতি করলে অনেক আলোচনা-সমালোচনা হয়। আমি এর ঊর্ধ্বে নই। রাজনীতি করলে নির্বাচন করতে হয়। তবে কোথা থেকে করব, সেটি সময় বলে দেবে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ