কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ PM

কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারী গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৩ ০৫:১১:৪৩ AM

কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারী গ্রেপ্তার

গ্রেপ্তার রফিকুল ইসলাম


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, আমরা বিভিন্নভাবে খোঁজ-খবর নিয়েছি, রফিকুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। দুই পারিবারের শত্রুতার কারণে এই হামলা হয়েছে। কোনো সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক ছত্রছায়ায় এই ঘটনা ঘটেনি।

গত মার্চ মাসে কবি রাধাপদ রায়ের ছেলের সঙ্গে ৫০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে ঢাকায় কথা কাটাকাটি হয় রফিকুল ও কদুর রহমানের। এ নিয়ে কবির বাড়িতে এসে গালিগালাজ করে যান তারা।

এই ঘটনাসহ বেশ কিছু পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ৩০ সেপ্টেম্বর সকালে দুই ভাই রফিকুল ও কদুর রহমানের সঙ্গে রাধাপদ রায়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাধাপদ রায়কে লাঠি দিয়ে মারধর করেন দুই ভাই। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে রাধাপদ রায়ের ছেলে ও স্বজনরা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় কবির ছেলে জুগল রায় থানায় ওিই দুই ভাইয়ের নামে একটি মামলা করেন। মূল আসামি করা হয় রফিকুলকে।

রাধাপদ রায় জীবনে বেশি দূর পড়ালেখা করতে পারেনি। পড়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

ইতোমধ্যে তার লেখা কবিতা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে