আমি কোন অন্যায় করিনি : ড. ইউনূস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৭ PM

আমি কোন অন্যায় করিনি : ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৩ ০১:২২:২৬ AM

আমি কোন অন্যায় করিনি : ড. ইউনূস

দুদক কার্যালয়ে হাজিরা দিতে যান ড. ইউনূস


গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলার পরিণতি নিয়ে শঙ্কিত নন বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

দুদকের তলবের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সংস্থাটিতে হাজির হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ৩০ মে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। মামলায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ছাড়া মামলার অন্য আসামিরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এসএম হাজ্জাতুল ইসলাম লতিফী। এ ছাড়া অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলামকে আসামি করা হয়।

মামলার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ সংশ্লিষ্ট ১৩ জনকে তলব করে দুদক। তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ দেয় সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে দুদকে যান ড. ইউনূস।

দুদক থেকে বেরিয়ে ড. ইউনূসের আইনজীবী কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। এর একপর্যায়ে সাংবাদিকরা ড. ইউনূসের সঙ্গে কথা বলতে চান।

ওই সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করেন এ মামলা নিয়ে ড. ইউনূস শঙ্কিত কি না। জবাবে ডক্টর ইউনূস বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। আমি শঙ্কিত হব কেন?’


ডি ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে