নেতাকর্মীদের জন্য জা*মায়াত আমিরের জরুরি বার্তা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

নেতাকর্মীদের জন্য জা*মায়াত আমিরের জরুরি বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০১:২৫:৩৮ AM

নেতাকর্মীদের জন্য জা*মায়াত আমিরের জরুরি বার্তা

ফাইল ছবি


বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এ সময় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান জামায়াত আমির।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ— সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। আশা করি, সবাই বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ