যুব জমিয়ত শাহপরান থানার কমিটি গঠন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ PM

যুব জমিয়ত শাহপরান থানার কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০১:৩৫:৪৮ AM

যুব জমিয়ত শাহপরান থানার কমিটি গঠন


যুব জমিয়ত বাংলাদেশ, সিলেট মহানগরীর আওতাধীন শাহপরান থানা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) শাহপরানস্থ মার্কাযুল হুফ্ফাজ মিলনায়তনে শাহপরান থানা শাখার আহ্বায়ক মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা নেযাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ।

আরও বক্তব্য দেন শাহপরান থানা জমিয়তের সভাপতি মাওলানা মোস্তফা কামাল, সিলেট মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন খান, মাওলানা ফাহিম আহমদ, মাওলানা বদর ইসলাম, মাওলানা কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।

কাউন্সিলে উপস্থিত সবার সম্মতিক্রমে মাওলানা বদরুল ইসলামকে সভাপতি ও মাওলানা ফখরুল ইসলাম ইমরানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ