'ছাত্র জমিয়ত কর্মীদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্ব দিতে হবে'
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ PM

'ছাত্র জমিয়ত কর্মীদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্ব দিতে হবে'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০১:০৪:০২ AM

'ছাত্র জমিয়ত কর্মীদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্ব দিতে হবে'


ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্র জমিয়ত কর্মীদের ব্যক্তিত্ব গঠনে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ব্যক্তি গঠনে মনযোগী একজন ছাত্র জমিয়ত কর্মী আগামী দিনের একজন আদর্শ নেতা। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় সিলেট নগরীর শিবগঞ্জস্থ সকার খেলার মাঠে শাহপরান থানা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বহু শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতা যেন কোনো অবস্থাতেই হুমকির মুখে না পড়ে এবং ভবিষ্যতে যেন আর কোনো অপশক্তি বাংলাদেশের মতো একটি মুসলিম দেশের শিক্ষা-সংস্কৃতি নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে হবে।

শাহপরান থানা ছাত্র জমিয়তের আহ্বায়ক শাইখুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর আইনুল হক ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সালিম ক্বাসিমী, যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি কবির আহমদ ও মহানগর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী। বিশেষ বক্তার বক্তব্য দেন মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি। 

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম শাকির আলম, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, আল হাতিম ছাত্র সংসদের সেক্রেটারি মাসুদ আহমদ, মহানগরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সালিম, কোতোয়ালি থানার সভাপতি গোলাম রহমান খান রাওয়াহা, মহানগরীর দায়িত্বশীল মুকাররিম হুসাইন, ২৪ নং ওয়ার্ড সভাপতি হাফিজ আদনান উদ্দিন, উবায়দুল্লাহ মারুফ, উবায়দুল্লাহ মাসরুর প্রমুখ। 

পরবর্তী কাউন্সিল অধিবেশনে শায়খুল ইসলামকে সভাপতি, মীর আইনুল হককে সাধারণ সম্পাদক ও রিহাদ হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান। 

জৈন্তা বার্তা/আরআর