বিজয় ঘোষণার পরও দায়িত্ব মেলেনি, ইশরাকের শপথের দাবিতে উ ত্তা ল ঢাকাবাসী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM

বিজয় ঘোষণার পরও দায়িত্ব মেলেনি, ইশরাকের শপথের দাবিতে উ ত্তা ল ঢাকাবাসী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ১১:৩৫:৫২ AM

বিজয় ঘোষণার পরও দায়িত্ব মেলেনি, ইশরাকের শপথের দাবিতে উ ত্তা ল ঢাকাবাসী

ছবি : সংগৃহীত


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর গুলিস্তান এলাকা। ‘ঢাকাবাসী’ ব্যানারে লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১৭ মে) সকাল থেকে নগরভবনের সামনে জড়ো হন ইশরাকপন্থীরা।

সেখানে তারা ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’এমন নানা স্লোগানে মুখরিত করে তোলেন নগরভবন এলাকা। বিক্ষোভকারীদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড ও ব্যানার।

এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে নগরভবন ঘিরে অবস্থান এবং সচিবালয়ের দিকে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে গেল ২৭ মার্চ এক ঘোষণায় সেই ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। এর পর থেকেই তাকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ