ড. ইউনূসের পদত্যাগের এখতিয়ার নেই : ইসলামী আন্দোলন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ PM

ড. ইউনূসের পদত্যাগের এখতিয়ার নেই : ইসলামী আন্দোলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ১১:৩২:৩৬ AM

ড. ইউনূসের পদত্যাগের এখতিয়ার নেই : ইসলামী আন্দোলন

ছবি : সংগৃহীত


জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। 

শুক্রবার সংগঠনের ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আমরা গুঞ্জন শুনছি সরকার প্রধান পদত্যাগ করবেন। আমি তাকে বলব- আপনি ইচ্ছা করে ওই চেয়ারে বসেননি। জনগণ আপনাকে বসিয়েছে। ওই পদ থেকে পদত্যাগের এখতিয়ার আপনার নাই। 

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, যারা আপনাকে বসিয়েছেন তাদের অনুমতি ব্যতিত, তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ব্যতিত আপনার চলে যাওয়া আপনার সম্মান ও খ্যাতির সঙ্গে যায় না। 

তিনি বলেন, জনগণ মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, সংস্কারের জন্য আপনাকে ওই পদে বসিয়েছে। আপনি ইচ্ছা করলেই ছেড়ে যাবেন তা হবে না।

তিনি আরো বলেন, আমরা জানি আপনি যেতে চান না। কিন্তু আপনার যাওয়া-না যাওয়া ব্যক্তিগত বিষয় নয়। এটা পুরো দেশের বিষয়, জনগণের বিষয়। কাজেই আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ভারত খুশি হয়। দিল্লিতে বসে মোদী হাসবে- এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল