তিন উপদেষ্টার পদত্যাগ অথবা নির্বাচনে প্রার্থী না হওয়ার মুচলেকা, শর্ত ইশরাকের
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ AM

তিন উপদেষ্টার পদত্যাগ অথবা নির্বাচনে প্রার্থী না হওয়ার মুচলেকা, শর্ত ইশরাকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১২:২৯:০৮ PM

তিন উপদেষ্টার পদত্যাগ অথবা নির্বাচনে প্রার্থী না হওয়ার মুচলেকা, শর্ত ইশরাকের

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে ন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে পদত্যাগের বিকল্প হিসেবে আরেকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। আর সেই শর্তটি হলো, পরবর্তী নির্বাচনে তারা তিনজন প্রার্থী হবেন না, মুচলেকায় এমন স্বাক্ষর করতে হবে।

শনিবার (২৪ মে) সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবি জানায় বিএনপি।

এর আগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছিলেন ইশরাক।

এদিকে, শনিবার সন্ধ্যায় প্রধান উপষ্টোর সঙ্গে বৈঠকেও এই তিন উপদেষ্টার পদত্যাগে লিখিত দাবি জানিয়েছে বিএনপি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, “তিনজন পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে যে তাঁরা পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না। এটি কোনোভাবেই আপসযোগ্য নয়।”’

ইশরাক হোসেন আরও লিখেছেন, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদ্‌ঘাটন করা যায়।”

জৈন্তাবার্তা / রহমান