প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে: মান্না
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ PM

প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে: মান্না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১১:৩২:৫৮ AM

প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে: মান্না

ছবি : সংগৃহীত


নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।’’

রবিবার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে রাতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ‘‘তিনি আলোচনা শুরু করেছেন এই কথা বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে রয়েছি। এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করবার দরকার, সব তারা করছে। এই ছিল তার কথা।’’

মান্না আরও বলেন, ‘‘প্রধান উপদেষ্টা আমাদের স্পষ্ট করে জানিয়েছেন, কম সংস্কার হলে ডিসেম্বরে আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে। এ সময় প্রয়োজনে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্রে লিখে দিতে চেয়েছেন কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না।’’

দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, “এ কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ। আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছি যে জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকব। তাতে প্রধান উপদেষ্টা আশ্বস্ত হয়েছেন।”

সংবাদ সম্মেলনে মান্না আরও বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি হতাশ হয়ে পড়েন। সে জন্যই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে অনেক কিছু হয়েছে তাদের (উপদেষ্টাদের) নিজেদের মধ্যে, সেগুলো একটা বিস্তারিত কাহিনি বললেন...কী রকম করে বাকিরা তাকে আটকেছেন, পদত্যাগপত্র লিখতে দেননি। লিখলেও সেটা পাঠাতে দেননি এবং তাকে ধরে রেখেছেন।’’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল