বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি শুক্রবার (৩০ মে) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিনব্যাপী সকল নেতা-কর্মী শহীদ রাষ্ট্রপতির স্মরণে কালো ব্যাজ ধারণ করবেন।
জেলা পর্যায়ে কর্মসূচি
বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, তাঁর জীবন ও আদর্শভিত্তিক আলোচনা সভা এবং দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ
উপজেলা ও পৌরসভা ইউনিটসমূহের কর্মসূচি
সিলেট জেলা বিএনপির অধীন প্রতিটি উপজেলা ও পৌর ইউনিট নিজ নিজ এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করবে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি
শুক্রবার মোগলাবাজারে দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি
শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দলের প্রতিষ্ঠাতার শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করে তা সফল ও তাৎপর্যমণ্ডিত করে তোলার জন্য দলের সকল নেতাকর্মী ও অঙ্গসহযোগী সংগঠনের প্রতি আহ্বান ও নির্দেশনা প্রদান করেছেন।
জৈন্তা বার্তা/আরআর




