"আমি এখন মুক্ত, আমি স্বাধীন" – মুক্ত এটিএম আজহারুল ইসলাম
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ PM

"আমি এখন মুক্ত, আমি স্বাধীন" – মুক্ত এটিএম আজহারুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ১২:২৬:০০ PM

"আমি এখন মুক্ত, আমি স্বাধীন" – মুক্ত এটিএম আজহারুল ইসলাম

ছবি : ফাইল ফটো


মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম প্রায় ১৩ বছর পর কারামুক্ত হয়েছেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে বুধবার (২৮ মে) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান।কারামুক্তির সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।

পরবর্তীতে শাহবাগে জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “১৪ বছর পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি স্বাধীন।” তিনি আরও বলেন, “এখানে সড়ক আটকে সমাবেশ করা হয়েছে, যাতে জনদুর্ভোগ না হয় সেজন্য এখন আর কথা বলব না। আল্লাহ বাঁচিয়ে রাখলে বারবার দেখা হবে, কথা হবে।”

মঙ্গলবার (২৭ মে) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুল ইসলামকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এই রায় দেন।

রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর কাগজপত্র যাচাই করে কারা কর্তৃপক্ষ তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: