আ. লীগ সরকার আছে বলেই দেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৬ PM

আ. লীগ সরকার আছে বলেই দেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়: প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৩ ০২:২৪:৪৯ AM

আ. লীগ সরকার আছে বলেই দেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়: প্রধানমন্ত্রী

প্রধাবমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি


বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘তারা ভোট চুরি করা ছাড়া কোনোদিন ক্ষমতায় আসে নাই। যে কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট ৩০০ সিটে পেয়েছিল মাত্র ২৯টি। তারপর থেকে তারা নির্বাচন বয়কট আর মানুষের জীবন নিয়ে খেলার ধ্বংসযজ্ঞে মেতে আছে।’

আজ মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেলস্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার আছে বলেই এ দেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়। আর যারা নির্বাচনের ধোয়া তোলে আর প্রতিদিন আমাদেরকে ক্ষমতা থেকে হটায়, তারা কখনো অবাধ-নিরপক্ষে নির্বাচন চায় না। কারণ, তাদের প্রতিষ্ঠা হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে।’

তিনি বলেন, ‘বাঙালির ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। এই দেশ আমাদের। রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার আদর্শ নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশে সব কিছু স্মার্ট হবে। ১৯৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের লক্ষ্য।’ 

পদ্মা সেতু নির্মাণে নানা বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি  বলেন, ‘এক ভদ্রলোক, বিশ্বজুড়ে নাম রয়েছে তার। কিন্তু বয়সের কারণে সামান্য একটা ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না বলার কারণে, তার পক্ষে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল বিশ্ব ব্যাংক। কিন্তু আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরি করে দেখিয়ে দিয়েছি।’ 



ডি ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে