'ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না'
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ PM

'ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ০১:১৫:৪৫ AM

'ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না'

ছবি : সংগৃহীত


এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এই সরকার যদি নির্বাচন করতে না চায়, তবে এর দায়-দায়িত্বও তাদেরই নিতে হবে। জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। দেশের ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না।

শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি কখনোই জুন মাসে নির্বাচনের কথা বলেনি। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। ‘ডিসেম্বর’ কথাটা আমরাই বলিনি, ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) নিজেও বলেছেন।

টোকিওতে অবস্থানরত প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দুঃখ লাগে—দেশে না থেকে দেশের বিরুদ্ধে বিদেশে বসে বদনাম করছেন। এতটুকু লজ্জাও লাগলো না। একটি দল নির্বাচন চায় বলে বলছেন, অথচ আমরা বলি, একটি ব্যক্তি নির্বাচন চায় না—আর সে ব্যক্তি হচ্ছেন ড. ইউনূস।

সরকারের ‘সংস্কার’ প্রক্রিয়া বিষয়ে বিএনপির এ প্রভাবশালী নেতা বলেন, সরকার এখন সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে, যেখানে তারা আজ নির্বাচনই চায় না। তারা সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে থেকেই সংস্কার করেছেন, দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে থেকে উন্নয়ন এনেছেন। বিদেশ থেকে সংস্কার আনেননি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল