মধ্যরাতে বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার, রিমান্ডে চায় পুলিশ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০ AM

মধ্যরাতে বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার, রিমান্ডে চায় পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৩ ০২:০১:৫০ AM

মধ্যরাতে বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার, রিমান্ডে চায় পুলিশ

শহীদ উদ্দিন চৌধুরী। ফাইল ছবি


বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে সাতদিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় তাকে ঢাকা সিএমএম কোর্টে নিয়ে রিমান্ড চাওয়া হয়।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডি থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

ওই সময় বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানান, এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলেছে পুলিশ। রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নেয়। তারা দরজায় লাথি মারে। হুমকি দিচ্ছে দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে গুলি করবে। বেআইনিভাবে তাকে তুলে নেওয়া হচ্ছে।

এরপর রাত পৌনে ৩টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য মোরশেদ জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা দুটির মধ্যে একটি ধানমন্ডি থানায় করা নাশকতা মামলা ও অপরটি লক্ষ্মীপুর জেলায় করা। এই দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ