আদালত অবমাননায় বিচারককে সাজা, তিন ঘণ্টা পর জামিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৪ PM

আদালত অবমাননায় বিচারককে সাজা, তিন ঘণ্টা পর জামিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০৫:০০:৫২ AM

আদালত অবমাননায় বিচারককে সাজা, তিন ঘণ্টা পর জামিন

কুমিল্লার সাবেক মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানা


আদালত অবমাননার অপরাধে কুমিল্লার সাবেক মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে এই রায় দেওয়ার ৩ ঘণ্টার মাথায় তাকে জামিন দিয়েছে হাই কোর্ট। 

সাজার বিরুদ্ধে আপিল করার শর্তে তাকে এক মাসের জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

তিনি  বলেন, “আপিল করার শর্তে আদালত সোহেল রানাকে এক মাসের জামিন দিয়েছেন। আমরা আগামী রোববার হাই কোর্টের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করব।”

এর আগে একই বেঞ্চ বিচারক মো. সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় হাই কোর্ট। পাশাপাশি তাকে সাত দিনের মধ্যে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।

এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন বিচারিক সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে তার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিল হাই কোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দিলেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়। সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

পরে আইনজীবী প্রণয় কান্তি রায় সাংবাদিকদের জানান, “সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। কিন্তু নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা গ্রহণ না করে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাই কোর্ট।”

সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন বলে জানান আইনজীবী প্রণয় কান্তি রায়।

একটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিল হাই কোর্ট। পরবর্তীতে ওই আদেশের কপি কুমিল্লার মুখ্য চিারিক হাকিম সোহেল রানার কাছে যায়। কিন্তু তিনি হাই কোর্টের ওই আদেশ অমান্য করে বিচারকাজ চালিয়ে যান।

ডিডি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা