আনিসুল, সালমান ও শাহজাহানকে ২ দিনের রি মা ন্ডে নেওয়া হয়েছে
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ PM

আনিসুল, সালমান ও শাহজাহানকে ২ দিনের রি মা ন্ডে নেওয়া হয়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ১২:৫৯:৩১ PM

আনিসুল, সালমান ও শাহজাহানকে ২ দিনের রি মা ন্ডে নেওয়া হয়েছে

ছবি : ফাইল ফটো


যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে ২ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে ১ দিন ও রিয়ার এডমিরাল সোহাইলকে ৩ দিনের রিমান্ড আদেশ দেয়া হয়েছে।

পাশাপাশি, জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি আ ক ম সারওয়ার জাহান বাদশা ও সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদদদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উসকে দেয়ার অভিযোগও করেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী