ভারতে কলেজছাত্রীর পিছু নেওয়ায় যুবককে জুতাপেটা!
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ভারতে কলেজছাত্রীর পিছু নেওয়ায় যুবককে জুতাপেটা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০১:০৩:২৪ পূর্বাহ্ন

ভারতে কলেজছাত্রীর পিছু নেওয়ায় যুবককে জুতাপেটা!

ভারতে কলেজছাত্রীর পিছু নেওয়ায় যুবককে জুতাপেটা!


কলেজে যাওয়ার পথে এক ছাত্রীর পিছু নেওয়া এবং হয়রানি করার অভিযোগে রাস্তার মধ্যে জুতাপেটা করা হয়েছে এক যুবককে। এ ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের উদুপি জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত শুক্রবার (৯ জুন) মেয়েটি তার হোস্টেল থেকে কলেজে যাওয়ার পাথে নাজির নামে এক যুবক তার পিছু নেয় এবং একসময় কাছে এসে দুর্ব্যবহার শুরু করে। এতে ভয় পেয়ে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তা শুনে এগিয়ে আসেন স্থানীয়রা এবং অভিযুক্তকে আটক করেন।

মানুষজন এগিয়ে আসলে সাহস ফিরে পায় মেয়েটি এবং নিজেই ওই যুবককে চড়-থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে পায়ের জুতা খুলে সবার সামনেই ৩৫ বছর বয়সী ওই যুবককে পেটাতে থাকে সে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি অভিযুক্ত যুবককে ধরে রেখেছেন এবং তার মাথা ও মুখে উপর্যুপরি চড়-থাপ্পড় মারছে মেয়েটি। আর তাদের ঘিরে রেখেছে আরও কিছু মানুষ। এসময় ছেড়ে দেওয়ার জন্য ওই যুবককে বারবার আকুতি করতে দেখা যায়।

তবে ছেড়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে আরও কিছুটা উত্তমমধ্যম দেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক