চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে : মুফতি ফয়জুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ PM

চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে : মুফতি ফয়জুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১০:০৬:৩৭ PM

চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে : মুফতি ফয়জুল

ছবি : সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না। বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না। আমাদের মা-বোনেরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না। আজকের যুবক সন্তানেরা থাকতে পারছে না। দেখেন পাবলিক বলছে, আমি বলছি না, বিএনপির কি গুন, নয় মাসে দেড়শো খুন। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে। আমি বলছি না কিন্তু। এগুলো দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম? আমরা চাই এই দেশ শান্তির হোক। সবার অধিকার বাস্তবায়ন হোক। ব্যবসায়ীরা চাঁদাবিহীন মুক্ত জীবনযাপন করতে পারে আমরা সেই রকম দেশ চাই।

বুধবার (৯ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী-খোকসা উপজেলা শাখার আয়োজনে পৌর বাসস্টান্ড এলাকায় গণ-সমাবেশে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, সাবেক সিইসি প্রধান হাবিবুল আওয়াল বলেছেন, বর্তমান সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় এক হাজার বছর নির্বাচন করলেও কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না। আসলে সংস্কার ব্যতীত নির্বাচন করে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদ গঠন করতে চায়। সবাইকে সাথে নিয়ে জাতীয় সংসদ গঠনের এজন্য পিআর সিস্টেমে নির্বাচন করা চায়। সবাই সংসদে যাওয়ার উত্তম পদ্ধতি পিআর। পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়। তাহলে সকল আদর্শের মানুষগুলো সংসদে যেতে পারবে। তাহলে সার্বজনীন সংসদ হবে। তখন সকল দাবিদাওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে না। 

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমি মনে করি মব খারাপ একটা জিনিস। মব আওয়ামী লীগের আমলে হয়েছে। আয়নাঘর কি মব নয়? নির্বিচারে মানুষকে হত্যা করা কি মব নয়? মানুষকে গুম করা কি মব নয়? আমিও মবের শিকার হয়েছিলাম। আমাকেও এসাল্ট করা হয়েছিল। মব সংস্কৃতি বন্ধ করা উচিত। মব যেন না হয় সেই ব্যবস্থা করা উচিত।  

ইসলামী আন্দোলনের গণসমাবেশে সংগঠনের খোকসা উপজেলা শাখার সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল আকরাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা কেএম শারিয়তুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, কলরবের পরিচালক মুফতি সাঈদ আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল