ছবি: সংগৃহীত
মার্কিন প্রাক-নির্বাচনী দলের বিবৃতি ও পাঁচ দফা পরামর্শকে স্বাগত জানায় ঢাকা। তবে এসব পরামর্শ নেয়া হবে কি না তা সরকারের নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
রোববার (১৫ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক ও তাদের দেওয়া বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই। মার্কিন প্রাক নির্বাচনী মিশনের পরামর্শকে স্বাগত জানায় ঢাকা। তারা মাতব্বরি করে গেছে। এ বিবৃতি নিয়ে ইয়েস-নো কিছুই বলার নেই। প্রস্তাব দিতে তো বাধা নেই। নেব কি নেব না, এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত।‘ড. মোমেন বলেন, ‘সংলাপ তো আমরা করছিই, তারা চাইলে তারাও করুক, কোনো আপত্তি নেই। আমরা সংলাপের পক্ষে সবসময়ই। সব দল মত নির্বিশেষে আলাপ করি আমরা। তাদের কথা (যুক্তরাষ্ট্র) তারা বলেছে, সরকারের ওপর আস্থা রাখুন।
‘মন্ত্রী বলেন, নির্বাচন একটা খেলা, বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়, গণমাধ্যমও উসকানি দেয়।আসন্ন নির্বাচন উপলক্ষে আর কোন দেশ বা সংস্থা পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ দেখিয়েছে কি না প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের পর্যবেক্ষক দরকার নেই, আমাদের দরকার ভোটার। আমরা এলাকায় যাচ্ছি। জনগণ যদি ভোট দেয়, তারা যদি নির্বাচনে আসে এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা বিদেশিদের ওপর নির্ভরশীল না।’অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ অক্টোবর সৌদি আরবে ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসির বৈঠক রয়েছে। সেখানে যোগ দিচ্ছে বাংলাদেশ। দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নই ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব।
এম সি




