আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ PM

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৬:৪৮:৫১ PM

আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির

সংগৃহিত


আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে নতুন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেছেন, আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটি লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয়ী হব।

জামায়াতের লক্ষ্য ও প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, মুক্তি না পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আমরা এমন একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ব যেখানে সবাইকে নিয়েই এগোতে হবে।

বক্তব্য দিতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। পরে দলের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পর তিনি বসে বসেই বক্তব্য চালিয়ে যান। এসময় তিনি বলেন, “আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, ততক্ষণই বাঁচব। এক মিনিটও বেশি থাকতে পারব না। তাই কেউ বিচলিত হবেন না।

ক্ষমতায় গেলে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পাই, আমরা মালিক হব না, সেবক হব ইনশাআল্লাহ।

তিনি আরও ঘোষণা দেন, বাংলাদেশ জামায়াত থেকে যারা এমপি-মন্ত্রী হবেন, তারা কেউ সরকার থেকে কোনো প্লট নেবেন না, শুল্কমুক্ত গাড়িতে চড়বেন না, নিজের হাতে টাকা চালাবেন না। বরাদ্দের কাজ শেষ হলে ১৮ কোটি মানুষের কাছে হিসাবের প্রতিবেদন তুলে ধরবেন। চাঁদা নেব না, দুর্নীতি করব না, এবং কারও দুর্নীতি সহ্যও করব না।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল