যুব*লীগ ছেড়ে এন*সিপিতে যোগ দিলেন তিন নেতা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ PM

যুব*লীগ ছেড়ে এন*সিপিতে যোগ দিলেন তিন নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৫:৪৭:৫৯ PM

যুব*লীগ ছেড়ে এন*সিপিতে যোগ দিলেন তিন নেতা

সংগৃহিত


কিশোরগঞ্জে ইটনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবলীগের তিননেতা। তারা হলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, সদস্য বাসেত আহমেদ।

গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও পথসভায় শ্যামল মঞ্চে উঠে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়লে দলের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে গত ৫ জুন এনসিপির ইটনা উপজেলার আহবায়ক কমিটিতে দেখা গেছে।

উপজেলা কমিটির দুই নং সদস্য হলেন, গোলাম কবির শ্যামল, কামরুজ্জামান সোহেল হলেন চার নং সদস্য ও বাসেত আহমেদ হলেন ১১ নং সদস্য। এ দিকে এনসিপি আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে বহিষ্কারের দাবি করেছে জেলা যুবলীগ। এতে স্বাক্ষর করেন আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান। তবে তিনজনই বর্তমানে পলাতক থাকায় তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গোলাম কবির শ্যামল বলেন, আমি ২০১৮ সালেই যুবলীগ ছেড়েছি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল