এক দফা দাবি আদায়ে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৪ PM

এক দফা দাবি আদায়ে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৩ ০১:১৫:৪০ AM

এক দফা দাবি আদায়ে  ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ

ফাইল ফটো


এক দফা দাবি আদায়ে দুর্গাপূজার মধ্যে সরকারের পদত্যাগের আহ্বান জানাবে বিএনপি। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় জনসমাবেশ থেকে এসব বিষয়ে ঘোষণা আসতে পারে। একইসঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর আজ দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। যুগপৎ আন্দোলনের শরিকরাও তাদের নিজস্ব সমাবেশ থেকে পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করবে। 

বিএনপি সূত্রে জানা যায়, এর মধ্য দিয়ে সরকারের পতনের চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু করবে বিএনপি। দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে। তবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজার মধ্যে মাঠে বড় কোনো কর্মসূচি রাখবে না বিএনপি। এই সময়ে ঘরোয়া কিছু কর্মসূচি থাকতে পারে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বুধবারের জনসমাবেশ থেকে দুর্গাপূজা চলাকালীন সময়ের মধ্যে এক দফা দাবি মেনে নিতে সরকারকে আল্টিমেটাম দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ছিল বিএনপির। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা থেকে সরে এসেছে দলটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নয়াপল্টনে বুধবারের জনসমাবেশটি মহাসমাবেশের আদলে অনুষ্ঠিত হবে। বিপুল উপস্থিতি ঘটিয়ে সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন ধরে ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুব সমাবেশ, শ্রমিক কনভেনশন, ছাত্র কনভেনশনের মতো সিরিজ কর্মসূচি করেছে দলটি। জনসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।

F/A



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা