দেশের মানুষ ভালো পরিবর্তন চাইছে : তারেক রহমান
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৯ PM

দেশের মানুষ ভালো পরিবর্তন চাইছে : তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৩:০১:৫৩ PM

দেশের মানুষ ভালো পরিবর্তন চাইছে : তারেক রহমান

ছবি : সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ভালো পরিবর্তন চাইছে।  

শনিবার (৯ আগস্ট) দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চায়। এক বছর আগে ৫ আগস্ট দেশে বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ওইদিন হঠাৎ করে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। এরপর তারা চায় সামনের দিনগুলো আরও ভালো হোক।

তিনি আরও বলেন, দেশের মানুষের সামনে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি পূরণ করতে হবে। জুলাই-আগস্টেই দেড় হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন, আর গত ১৫ বছরে এ সংখ্যা কয়েক হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে কয়েক লাখ মানুষ বিভিন্ন আহত হয়েছেন। এই মানুষগুলোর প্রত্যাশা যদি আমরা সবাই মিলে পূরণ করতে পারি, তাহলেই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম