‘সাংবাদিক হ ত্যা য় পুলিশের অবহেলা রয়েছে’
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২০ PM

ইসলামী আন্দোলন

‘সাংবাদিক হ ত্যা য় পুলিশের অবহেলা রয়েছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০৯:৩৪:২৪ PM

‘সাংবাদিক হ ত্যা য় পুলিশের অবহেলা রয়েছে’

ফাইল ছবি


গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরকারের ব্যর্থতা, পুলিশ প্রশাসনের অবহেলা ও শক্তিশালী গোষ্ঠীর ইন্ধন থাকার আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা আতাউর রহমান।

তিনি বলেন, “স্থানীয় প্রশাসন, পুলিশ ও সরকার তাদের যথাযথ দায়িত্ব পালন না করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হতে হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। শুধু ভিডিও ধারণের কারণে এ হত্যাকাণ্ড ঘটেনি, এর পেছনে বড় কোনো ঘটনা লুকিয়ে আছে। আমরা জানতে পেরেছি, হত্যাকাণ্ড ঘটানোর জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল।”

তিনি আরো বলেন, “গ্রেপ্তার হওয়া কেউ গাজীপুরের বাসিন্দা নয়। তাহলে গাজীপুরে এই খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতারা কারা ছিল? কারা এই সন্ত্রাসীদের লালন-পালন করছে, যারা হত্যা, চাঁদাবাজি, ছিনতাই চালিয়ে যাচ্ছে- তাদের নাম প্রকাশ করতে হবে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তিনি অভিযোগ করেন, “গাজীপুরে প্রতিনিয়ত খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে, দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীরা এখানে আশ্রয় নিচ্ছে। অথচ তাদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশাল জনগোষ্ঠীর এ শহরে পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অবিলম্বে পুলিশ সংখ্যা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে।”

আগামী জাতীয় নির্বাচনে সমান প্রতিযোগিতার ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) বজায় থাকবে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে বলে জানান মাওলানা আতাউর রহমান।

এছাড়া সংবাদ সম্মেলনের তিনি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কেউ নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়াইনি বলে দুঃখ প্রকাশ করে তার পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বানও জানান।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা সাংবাদিক হত্যা মামলার দ্রুত তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের সভাপতি মাওলানা ফয়জ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান মিয়াজী, এমএ হানিফ সরকার, অধ্যক্ষ  শহিদুল ইসলাম, মুফতি হোসাইন আহমদ, এইচএম সাইদুর রহমান, এসএম ওয়াহিদুল ইসলাম, আবু জাফর হাওলাদার প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম