ফিলিস্তিনিদের জন্য শনিবার রাষ্ট্রীয় শোক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ PM

ফিলিস্তিনিদের জন্য শনিবার রাষ্ট্রীয় শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ০৬:০৯:৪৩ AM

ফিলিস্তিনিদের জন্য শনিবার রাষ্ট্রীয় শোক

ফাইল ছবি


ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আগামী শনিবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে হতাহত ব্যক্তিদের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তাদের তথ্যমতে, হামাসের হামলায় ইসরায়েলের ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা