মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ PM

মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৩:৫২:১৬ PM

মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস

সংগৃহিত


মিডিয়াকে অন্ধভাবে বিশ্বাস করাকে বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (১৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লিখেছেন, ‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি।’

তিনি আরও লিখেছেন, ‘মিডিয়া অনেক ক্ষেত্রে যতটা না সত্যকে পরিবেশন করে, তার চেয়ে বেশি ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়ী, রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা বিশেষ এজেন্ডার স্বার্থ রক্ষা করে।’

আগামীর বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃত অর্থে নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার ভূমিকায় দেখতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন সারজিস আলম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী