ইউনিয়ন বিএনপির সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজের বাবা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৮ PM

ইউনিয়ন বিএনপির সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজের বাবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ১২:৫৯:৪৩ PM

ইউনিয়ন বিএনপির সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজের বাবা


লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান বাচ্চু। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

বিএনপি সূত্র জানায়, ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম