শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ PM

শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০৬:১১:৫২ PM

শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল

সংগৃহিত


গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে, এমন দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মায়ের ডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মানববন্ধন ও প্রদশর্নীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

বিএনপির মহাসচিব বলেন, গুমের শিকার হওয়া লোকদের সন্তানররা বড় হয়েছে, কিন্তু তাদের ফিরে পাইনি। আশা ছিলো অভূত্থানের পর গুম হওয়াদের খোঁজ পাবো, কিন্তু এখনও কিছুই হয়নি।

তিনি বলেন, একটা বড় বিজয় অর্জন হয়েছে, যে বিষয়গুলো আমাদের পদে পদে কষ্ট দিচ্ছে তার এখনও সমাধান করতে পারিনি।

বাংলাদেশের প্রতিটি নির্যাতিত মানুষের পক্ষে রয়েছে বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিগত সময়ের গুম-খুনের বিচার তরান্বিত করার জন্য নির্বাচন চায় বিএনপি।

তিনি বলেন, গুম হওয়া পরিবারের সদস্যদের কান্না বন্ধ করতে এবং গুম কমিশনকে পাবলিকলি আনতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার।

গুম হওয়াদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ
সিলেটী উদ্যোক্তারা বিশ্বে সিলেটকে রিপ্রেজেন্ট করছেন: কয়েস লোদী