নুরের ওপর হা ম লা র ঘটনায় নিন্দা জানিয়ে তো*পের মুখে আসিফ নজরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৯ PM

নুরের ওপর হা ম লা র ঘটনায় নিন্দা জানিয়ে তো*পের মুখে আসিফ নজরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১২:৩৪:৫০ AM

নুরের ওপর হা ম লা র ঘটনায় নিন্দা জানিয়ে তো*পের মুখে আসিফ নজরুল

ছবি : সংগৃহীত


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সরকারের এই আইন উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

শুক্রবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫৭ মিনিটের দিকে দেওয়া আসিফ নজরুলের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য লেখেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে উপদেষ্টাকে ‘স্যার’ সম্বধন করলেও তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের দায়িত্বে থেকে হামলার নিন্দা জানানোয় পাল্টা প্রশ্ন রেখে হাসনাত তার পোস্টে লেখেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”

রাত ১১টা ৫৮ মিনিট পর্যন্ত হাসনাতের এই মন্তব্যের নিচে ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন এবং প্রায় সাড়ে চার হাজার মন্তব্য পড়েছে, যার বেশিরভাগই গেছে অধ্যাপক নজরুলের বিরুদ্ধে।

রাজধানীর কাকরাইল-বিজয়নগরে সন্ধ্যা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ। দফায় দফায় সংঘর্ষের মধ্যে উভয় পক্ষকে স্থান ছেড়ে যেতে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করেও তাদের থামাতে পারছিলেন না তারা।  তবে গণঅধিকারের সভাপতি সেখানে সংবাদিকদের উদ্দেশে কথা বলার চেষ্টা করলে তার ওপর লাঠিচার্জ করা হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও আহত হন। আহত অবস্থার মধ্যেও মাঝে মাঝে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসাধীন রাশেদ খাঁন জানান, নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম