রুমিন ফারহানা উপহার পাঠিয়েছেন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ PM

হাসনাত আবদুল্লাহ জানালেন

রুমিন ফারহানা উপহার পাঠিয়েছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০৩:০৯:৫০ PM

রুমিন ফারহানা উপহার পাঠিয়েছেন

সংগৃহিত


বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর খোঁজ নিতে লোক পাঠিয়েছেন।

শুধু তাই নয়, তিনি তার জন্য উপহারও পাঠান। শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান হাসনাত আবদুল্লাহ।

উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মনোমালিন্য ছিল। তবে আমরা তার এলাকায় আসছি শুনে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন। আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন।

এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত। তিনি আরও বলেন, আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে সহিংসতা চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু।

কেউ আক্রোশ প্রকাশ করলে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেবো, আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করা উচিত। বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই