ভর্তি বাতিল গোলাম রাব্বানীর, অ বৈ ধ হচ্ছে ডাকসুর জিএস পদও
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ PM

ভর্তি বাতিল গোলাম রাব্বানীর, অ বৈ ধ হচ্ছে ডাকসুর জিএস পদও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১১:২৫:১০ PM

ভর্তি বাতিল গোলাম রাব্বানীর, অ বৈ ধ হচ্ছে ডাকসুর জিএস পদও

ছবি : সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এম.ফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বিষয়টি সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে।

বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, রাব্বানীর বৈধ ছাত্রত্ব না থাকায় ওই বছরের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তার জিএস পদে প্রার্থিতা বৈধ ছিল না। ফলে তার নির্বাচিত হওয়াটিও অবৈধ—এমন সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির এই সুপারিশ এসেছে ডাকসুতে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাশেদ খানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে বেশ কয়েকটি প্রার্থী ও প্যানেলের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য: ভোটারদের বাধা দেওয়া ও অনাবাসিক শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, ভোট কেন্দ্রে কৃত্রিম ভিড় ও লাইন তৈরি, ব্যালটে অবৈধভাবে সিল মারা, কেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শন, অবৈধভাবে ভর্তি হয়ে প্রার্থী হওয়া, ব্যালট বাক্স নিয়ে কারচুপি।

তদন্ত কমিটি বলছে, এসব অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গভীর তদন্ত প্রয়োজন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ