'কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান'
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ PM

'কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০১:০৩:৩২ PM

'কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান'


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের শেষ লগ্নে নেতৃত্ব দেবেন।

আজ বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

ডা. জাহিদ বলেন, নির্বাচনি আসনের তুলনায় বিএনপি মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ