ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ PM

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৫:১৮:৫৭ AM

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৫

ছবি : সংগৃহিত


কিশোরগঞ্জের ভৈরবে জগন্নাথপুর রেল ক্রসিং দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলও‌য়ে পু‌লিশ ও রেলও‌য়ে সং‌শ্লিষ্ট কর্মকতারা ২০ মি‌নিট আ‌গে রওনা দি‌য়ে‌ছে। এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান চলমান।

রেলওয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

JA



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা