ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ PM

ভৈরবে ট্রেন দুর্ঘটনা

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৬:০৯:২১ AM

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ


কিশোরগঞ্জের ভৈরবে ‘এগারো সিন্দুর গোধুল’ ট্রেনকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাষ্টার জসিম উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাষ্টার জসিম উদ্দিন বলেন, ভৈরবে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকাগামী সব ট্রেন বিভিন্ন জায়গায় আটকে আছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কর্ণফুলি’ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ‘জয়ন্তিকা এক্সপ্রস’ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচন স্টেশন দাঁড় করানো আছে। এছাড়াও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি জেলার কসবা উপজেলার ইমামবাড়ি স্টেশনে অবস্থান করছে। 

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কাজ শেষ হলেই বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যাবে। কখন নাগাদ লাইন ক্লিয়ার হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।


JA



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা