এবার ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করবে জামায়াতও
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ AM

এবার ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করবে জামায়াতও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৮:২৮:৪৪ AM

এবার ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করবে জামায়াতও

ছবি: সংগৃহীত


 আসছে ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে মহাসমাবেশ সফল করতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে জামায়াত। ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করে তোলার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে। বিএনপির সমাবেশের ঘোষণা দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ একই দিনে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী