নির্বাচিত না হয়েই সব সুযোগ-সুবিধা ভোগ করছে একটি গোষ্ঠী, তাই তারা নির্বাচন চায় না - ফয়সল চৌধুরী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪১ AM

নির্বাচিত না হয়েই সব সুযোগ-সুবিধা ভোগ করছে একটি গোষ্ঠী, তাই তারা নির্বাচন চায় না - ফয়সল চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১২:২২:৪৬ AM

নির্বাচিত না হয়েই সব সুযোগ-সুবিধা ভোগ করছে একটি গোষ্ঠী, তাই তারা নির্বাচন চায় না - ফয়সল চৌধুরী

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘একটি গোষ্ঠী নির্বাচিত না হয়েই রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করছে। এজন্যই তারা নির্বাচন চায় না। তারা বিভিন্ন টালবাহানা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ এখন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে।’

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর বাজারে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়সল আহমদ চৌধুরী।

সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে।

ফয়সল চৌধুরী বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচালের জন্য কিছু মহল ষড়যন্ত্র করছে। তারা কখনো গণভোটের কথা বলে, কখনো পিআরের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু জনগণ এখন ধানের শীষের পক্ষে, সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে হামলা-মামলার ভয় উপেক্ষা করে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। এবারও গণজোয়ার সৃষ্টি করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। ধানের শীষের জোয়ারে সবকিছু ভেসে যাবে ইনশাল্লাহ।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করে ফয়সল চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতা ছিলেন। তিনি ওআইসি’র মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করে সার্ক গঠন করেছিলেন।’

তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, “জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান দেশের পুনর্গঠনের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। প্রতিটি দফার লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা।”

সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, পরিচালনা করেন বিএনপি নেতা শরিফ আহমদ ও রাফি আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা ও মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী এম এ মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- শেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ওজি আহমদ, জামাল হোসেন, উপজেলা বিএনপি নেতা জামাল আহমেদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, রাফি চৌধুরী ঈরাদ, বিলাল আহমদ, আব্দুল গফুর, হাসান আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, স্কুল বিষয়ক সম্পাদক হোসাইন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ।

সভায় শেওলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ