নয়াপল্টনেই সমাবেশ, পুলিশকে জানাল বিএনপি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ PM

নয়াপল্টনেই সমাবেশ, পুলিশকে জানাল বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৫:৪০:৫৩ AM

নয়াপল্টনেই সমাবেশ, পুলিশকে জানাল বিএনপি

বিএনপির লগো


নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়া সমাবেশের জন্য বিকল্প দুটি জায়গার নাম চেয়ে পুলিশের পক্ষে থেকে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে— ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

বৃহস্পতিবার পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বরাবর পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাল্টা চিঠিতে এ কথা জানানো হয়। একই সঙ্গে পুলিশের পক্ষে থেকে জানতে চাওয়া ৬টি প্রশ্নের উত্তর দেওয়া হয় চিঠিতে।  

চিঠিতে জানানো হয়— সমাবেশ দুপুর ২টায় শুরু হবে এবং মাগরিবের পূর্বে শেষ হবে। সমাবেশে ১ থেকে সোয়া লাখ লোকের সমাগম হবে। বিএনপির নেতাকর্মী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের লোক এতে অংশ নেবে না। শৃঙ্খলা রক্ষায় নিজস্ব ৫০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় আর পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। সমাবেশের বক্তব্য প্রচারে বিজয় নগর থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর অন্তত-অন্তর মাইক লাগানো হবে। 

বিএনপির এই সমাবেশের দিনে সমাবেশ করতে চায় আওয়ামী লীগও। সেজন্য তারা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট বেছে নিয়েছিল। তবে পুলিশ তাদের কাছে বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলে বিকল্প হিসেবে তারা সোহরাওয়ার্দী উদ্যান ও গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম দিয়েছে। 

এখন পর্যন্ত বিএনপি-আওয়ামী লীগ কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। 

ডিডি



শীর্ষ সংবাদ:

শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল