আবারও সিসিইউতে খালেদা জিয়া
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৫ PM

আবারও সিসিইউতে খালেদা জিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০৫:৪৯:১৩ AM

আবারও সিসিইউতে খালেদা জিয়া

খালেদা জিয়া। ফাইল ছবি


বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার দেশি-বিদেশি চিকিৎসকরা সিসিইউতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য অবস্থান করছেন।

এর মধ্যে ৩ বিদেশি চিকিৎসক অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. নুরুদ্দিন আহমেদ সিসিইউতে অবস্থান করছেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেশ কয়েকবার সিসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা