অবশেষ সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর নির্বাচনে সম্মতি -চেয়ারপারসনের নির্দেশেই সিদ্ধান্ত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ PM

অবশেষ সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর নির্বাচনে সম্মতি -চেয়ারপারসনের নির্দেশেই সিদ্ধান্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ১১:৪৮:৫৯ PM

অবশেষ সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর নির্বাচনে সম্মতি -চেয়ারপারসনের নির্দেশেই সিদ্ধান্ত

ছবি:সংগৃহীত


দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর অবশেষে সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কানাইঘাট) আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

চেয়ারপারসনের গুলশান বাসভবনে আজ (৫ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মত হন।

তিনি বলেন, ‘চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি।’

এর আগে তিনি সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলের কৌশলগত প্রয়োজনে তাঁকে সিলেট-৪ আসনের প্রার্থী করা হয়।

দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নেতৃত্ব, অভিজ্ঞতা এবং এলাকায় গ্রহণযোগ্যতার কারণেই তাঁকে ওই আসনে চূড়ান্ত করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ